1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

সবার অংকই মিলল, শুধু মিলল না ভারতেরটা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪৩৮ সময় দর্শন
সবার অংকই মিলল, শুধু মিলল না ভারতেরটা

স্পোর্টস ডেস্ক||

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আয়োজক দেশ ভারত। করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের আসর বসলেও মূল আয়োজকের ভূমিকায় তারা। তবে নিজেদের আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা হলো না স্বাগতিকদের। সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হচ্ছে বিরাট কোহলিদের। সেমির লড়াইয়ে অন্যদের অংক ঠিকঠাক মিললেও, ভারতের অংকটাই শুধু মিললো না। আশা জাগিয়ে সেমির লড়াইয়ে টিকতে পারলেন না রোহিত-রাহুলেরা।

বিশ্বকাপের শুরুতে পাকিস্তানের সঙ্গে দশ উইকেটে হেরেছিল ভারত। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয়। টানা দুই হারে সেমির স্বপ্ন ভঙ্গের শঙ্কা দেখা দিলেও আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে সেই আশার পালে হাওয়া লাগায় কোহলিরা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, যেখানে সহজে জিততে পারতো। তাতে টানা তিন জয়ে সেমিতে যেতে পারতো ভারত, তবে তার জন্য আফগানদের কাছে হারতে হতো কিউইদের।

সমীকরণ কঠিন ছিল ভারতের। যার কারণে স্কটল্যান্ডের সঙ্গে জয়ের পর ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে না পারলে ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা দেবেন তারা। এখন ঠিক তাই হয়েছে। আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি, যার কারণে ভারতকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে রশীদ খান-নবীদেরও।

তবে সবার আগে টানা চার ম্যাচ জিতে সেমিতে পা রাখে পাকিস্তান। বড় বড় প্রতিপক্ষদের হারানোর পর এবার তাদের সামনে বাধা স্কটল্যান্ড। আইসিসির সহযোগী দেশটিকে হারাতে পারলে গ্রুপ দুইয়ে শীর্ষে থাকবেন বাবর আজমরা। দ্বিতীয় দল হিসেবে যাবে নিউজিল্যান্ড। এ ছাড়াও গ্রুপ এক থেকে সেমিতে আসা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া হবে তাদের প্রতিপক্ষ। সেই হিসেবে পাকিস্তান গ্রুপ সেরা হলে প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড দ্বিতীয় দল হিসেবে গেলে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। তাতে আবারও ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে এক সঙ্গে লড়তে দেখবে ক্রিকেট বিশ্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host