1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নাইজারে বন্ধুকধারীদের হামলা, মেয়রসহ নিহত ৬৯

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ সময় দর্শন
নাইজারে বন্ধুকধারীদের হামলা, মেয়রসহ নিহত ৬৯

অনলাইন ডেস্ক/

আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় এক মেয়রসহ কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালির সীমান্তবর্তী এলাকার কাছে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নাইজার সরকারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়র ও এক মিলিশিয়া নেতা রয়েছেন। গত মঙ্গলবার এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তবে এই ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রতিবেশী দেশ মালির সীমান্তঘেঁষা পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে বানিবাঙ্গোউ শহরের মেয়রের নেতৃত্বে ভ্রমণরত এক প্রতিনিধি দলের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে অনেকেই প্রাণ হারান। হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, এমনটাই বলেছে দেশটির সরকার।

তবে এ ঘটনায় নাইজারের জঙ্গি গোষ্ঠী আইএস জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক দশক ধরে আফ্রিকার নাইজার, মালি, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায় সময়েই হামলা, লুটপাট ও অপহরণ করে আসছে। চলতি বছরে এসব সহিংসতায় ৫শ’র বেশির মানুষ নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host