1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৯ সময় দর্শন
ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ৮ম ব্যাচের এসএসসি-২১ পরীক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির মাঠ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সভাপতি মো. হেলাল মজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দীন আহম্মেদ। এসময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহী করেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, আব্দুল মান্নান প্রধান শিক্ষক ময়দানদীঘি উচ্চ বিদ্যালয়, আব্দুল লতিফ প্রধান শিক্ষক আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, আফছার আলী রান প্রধান শিক্ষক দিপাশার উচ্চ বিদ্যালয়, উপদেষ্টা কমিটির সদস্য মো. হেলাল উদ্দীন , বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বনাথ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল খালেক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বাকী বিল্লাহ, মো. আবু জাফর, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,অভিভাবক,বিদায়ী শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিন। পরে দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host