1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী

ভারতের কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ডব্লিউএইচও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৭১ সময় দর্শন
ভারতের কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেল ভারতের বায়োটেকের তৈরি করোনারোধী টিকা কোভ্যাক্সিন। ফলে এখন থেকে বিদেশযাত্রায় অনেকটা সুবিধা পাবেন এই টিকাগ্রহীতারা। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারযোগ্য টিকা হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে অগণিত শিক্ষার্থীসহ এই টিকা নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারেন। জরুরি ব্যবহারের অনুমোদন পেতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে কোভ্যাক্সিনকে। নিজেদের তৈরি এই টিকার অনুমোদনের জন্য গত এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটক। গত জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল ও পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্য।

এ অবস্থায় গত সপ্তাহে ভারত বায়োটেকের কাছে কোভ্যাক্সিনের উপকারিতা ও ঝুঁকি চূড়ান্ত মূল্যায়নের জন্য আরও কিছু তথ্য প্রমাণ চায় টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ। স্বাধীন এই প্যানেলটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুমোদনের জন্য প্রয়োজনীয় সুপারিশ করে থাকে। তাদের দেওয়া তথ্য ও সুপারিশের ভিত্তিতে অবশেষে কোভ্যাক্সিনকে অনুমোদন দিলো বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host