1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ১৬, বহু নিখোঁজ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩০৭ সময় দর্শন

নাইজেরিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন জরুরি উদ্ধারকর্মীরা। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন সঠিক সংখ্যা কেউ নিশ্চিত করেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রাজধানী লাগোসে সোমবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি জানান, ধসে পড়া ভবনটি থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৬, জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৯ জনকে।

এদিকে, নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে অবস্থান করছেন অনেকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির নির্মাণাধীন কোম্পানি অনুমোদন নেওয়ার তুলনায় ছয়তলা বেশি নির্মাণ করায় দুর্ঘটনাটি ঘটেছে।

লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোবলাহান ওকি জানান, ১৫তলা নির্মাণের অনুমতি নিয়ে ২১তলা করা হয়েছিল। আর ভবন নির্মাণে ব্যবহৃত সরঞ্জামও ছিল না মানসম্মত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host