1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় অটোভ্যান সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু : কলেজ ছাত্রের প্রশংসনীয় ভুমিকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৬২৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোভানের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম সাজেদা খাতুন(৫৫)। তিনি ফরিদপুর থানার দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। সোমবার দুপুরে ভাঙ্গুড়া-অষ্টমনিষা সড়কে ঝবঝবিয়া ইটভাটা মোড়ে ঘটনাটি ঘটে। এসময় অন্তত: আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। ওই বৃদ্ধা তার বোন নুরজাহান খাতুনের সাথে অষ্টমনিষা গ্রামে তাদের নাতিন জামাই বাড়ি যাচ্ছিলেন।

ঘটনার পর ভ্যান চালক পালিয়ে যায়। সড়কের নিচে বৃদ্ধা পড়ে ছিলেন। পাশে তার বোন নুরজাহান বেগম আহাজারি করছিলেন। এমন সময় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের ছাত্র আদিত্য সৈকত পাল ঘটনাটি দেখা মাত্র দ্রুত বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে বৃদ্ধাকে বাঁচাতে কলেজ ছাত্র আদিত্য সৈকত পালের প্রশংসনীয় ভুমিকার জন্য তাকে পরোপকারী হিসাবে আখ্যায়িত করে সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ও প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম বলেন,আদিত্যের মত ওদের ব্যাচে আরো কিছু ছেলে-মেয়ে রয়েছে যারা মেধাবী,নৈতিক ও পরোপকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host