1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

এবার ফেনীতেও সংঘর্ষ, ওসিসহ আহত ২৯

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৪৩ সময় দর্শন
এবার ফেনীতেও সংঘর্ষ, ওসিসহ আহত ২৯

অনলাইন ডেস্কঃ

ফেনীতে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২৯ জন আহত হয়েছে। আজ শনিবার বিকেল ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বিক্ষিপ্তভাবে এ সব সংঘর্ষ হয়। রাত সাড়ে ১২টার দিকে সেখানকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। সে সময় ট্রাংক রোডের বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ফেনী থানার ওসির নেতৃত্বে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়।

কিছুক্ষণ পর আওয়ামী লীগ-যুবলীগের একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনের ওই যুবকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময়ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম, স্থানীয় একজন সাংবাদিকসহ ২৫-৩০ জন আহত হয়।

এদিকে, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বলেন, পুলিশসহ অনেকেই আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত হয়েছে, তার সংখ্যা নির্ধারণ করতে সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার শেল, ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলেও জানান তিনি।

সূত্রঃ আমাদের সময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host