1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

‘টাকার জোরে’ বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে ভারত : ইমরান খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০০ সময় দর্শন
‘টাকার জোরে’ বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে ভারত : ইমরান খান

অনলাইন ডেস্ক/

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে ভারত যা খুশি করছে, কিন্তু কোনো দেশই ভারতের বিরুদ্ধে কথা বলছে না। কারণ, তাদের কাছে বিপুল অর্থ আছে, যার জোরে তারা সবাইকে চুপ থাকতে বাধ্য করছে।

মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ক্ষোভ ঝাড়েন ইমারান খান। সম্প্রতি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে হতাশা প্রকাশ করে ইমরান খান বলেন, ‘ইংল্যান্ড এটিকে এমনিই যেতে দিয়েছে। আমার মনে হয় ইংল্যান্ডে এখনও এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’

সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘টাকাই এখন বড় অস্ত্র। শুধু খেলোয়াড় নয়, ক্রিকেট বোর্ডের জন্যও। আর সেই টাকা আছে ভারতে। তাই এখন ভারতই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমি বলতে চাচ্ছি, তারা যা করে, যা বলে কেউই এর বিপরীতে কিছু বলার সাহস দেখায় না। কারণ এখানে অনেক টাকার বিষয় রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host