1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

কাশ্মীরে গোলাগুলি, ৫ ভারতীয় সেনা নিহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১১ সময় দর্শন
কাশ্মীরে গোলাগুলি, ৫ ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক/

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনা কর্মকর্তা (জুনিয়র কমিশন্ড অফিসার) এবং বাকি চারজন সেনা সদস্য বলে জানা গেছে।

আজ সোমবার কাশ্মীরের পুঞ্চ জেলায় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতের মোট পাঁচ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। নিহত জওয়ানদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলি চলছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকার ডেরা কি গলি গ্রামের পার্শ্ববর্তী একটি এলাকায় সোমবার সকালে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তারা বলছেন, গোয়েন্দা তথ্যে তারা ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।

অভিযানের একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন্ড অফিসার ও চার সেনা সদস্য নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host