1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ডিবিএইচ ফাইন্যান্সের যশোর শাখার উদ্বোধন নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী চাটমোহরে দুই প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের সেই সমালোচিত গাজী নজরুল প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি সিলিং ফ্যান দিলেন এমপি আলী আছগার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল

উল্লাপাড়ায় পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৫৪২ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ উপজেলার চর কালিগঞ্জ গ্রামের পাশের ফুলজোড় শাখা নদী থেকে সুরভী খাতুন (২০) নামের এক গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করেছে। সুরভী এই গ্রামের পুলিশ সদস্য মনিরুল ইসলামের স্ত্রী এবং পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। মনিরুল বর্তমানে রাজশাহীতে কর্মরত। সুরভীর প্রতিবেশীরা জানান, ৪ বছর আগে মনিরুলের সঙ্গে তার বিয়ে হয়। মনিরুল চর কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে। তবে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে তাদের গোলযোগ চলে আসছিল।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, সুরভীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে পুলিশের ধারনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। সুরভীর স্বামী মনিরুল ইসলামকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host