1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় অটোভ্যানের নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫৭৩ সময় দর্শন
ভাঙ্গুড়ায় অটোভ্যানের নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতিকী ছবি

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোভ্যানের নিচে পড়ে নুরজাহান বেগম(৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া ঢালানে দুর্ঘটনাটি সংঘটিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃতু হয়। তিনি কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী।

বৃদ্ধার ছেলে শামীম হোসেন বলেন,আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ডান দিক থেকে ছুটে আসা একটি অটো ভ্যানের নিচে তিনি পড়ে যান। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপুর দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিট পুলিশিং অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই বৃদ্ধার আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host