1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় ২৫০ মন চোরাই পাট জব্দ : এক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৫১৭ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া মডেল থানার পুুলিশ উপজেলার পাট ব্যবসায়ী ইমারত আলীর গুদাম থেকে শুক্রবার রাতে ২শত ৫০মন চোরাই পাট জব্দ করেছে। এই পাটের দাম প্রায় সাড়ে ৫ লাখ টাকা। পুলিশ এ সময় ব্যবসায়ী ইমারত আলীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক ও চোরাই পাট জব্দ মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন গনমাধ্যম কর্মীদেরকে জানান, কিশোরগঞ্জের পটিয়াদি উপজেলার পাট ব্যবসায়ী সুমন সাহা হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ২৫০মন পাট কিনে গত ১৬ আগস্ট বিকেলে ট্রাক যোগে এই পাট যশোর পাঠান। ওই সময় পাটবাহী ট্রাকে চালক ও হেলপার ছাড়া আর কোন লোক ছিল না। ১৬ আগস্ট রাত থেকে কথিত ট্রাকের চালক ও হেলপারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সময়মত পাট যশোর না পোঁছার কারনে সুমন সাহা বিষয়টি পটিয়াদি থানায় জানান। পরে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে সুমনের পাট সিরাজগঞ্জের উল­াপাড়ার পাট ব্যবসায়ী ইমারত আলীর গুদামে নামানো হয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশের নেতৃত্বে পুলিশ ২১ আগস্ট রাতে কথিত ইমারত আলীর পাট গুদামে অভিযান চালিয়ে ২৫০ মন পাট জব্দ করে। এ সময় ইমারত আলীকে গ্রেফতার করা হয়।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান. উলি­খিত পাটবাহী ট্রাকের চালক ও হেলপার যোগসাজশ করে এই পাট চুরি করেছেন। তারা পলাতক রয়েছেন। পুলিশ এদেরকে ধরার চেষ্টা করছে। গ্রেফতার পাট ব্যবসায়ী ইমারত আলী এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host