1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

আজ ব্যাংক খোলা, বিকাল তিনটা পর্যন্ত লেনদেন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৪৪ সময় দর্শন

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে একটানা তিন দিন বন্ধ থাকার পর আজ সোমবার ফের খুলছে ব্যাংক। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। তবে অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ৮ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। তার সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যোগ করে ব্যাংকে লেনদেন বন্ধ ছিল একটানা তিন দিন।

এ বিষয়ে গত ৫ আগস্ট একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছিল, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ৮ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা রাখা যাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host