1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ভারতে আবারও বেড়েছে সংক্রমণ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৬০ সময় দর্শন

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত। দেশটিতে মহামারি পরিস্থিতি কোনোভাবেই সন্তোষজনক নয়। গত ২৪ ঘণ্টায় আবারও বেড়েছে দেশটিতে সংক্রমণ। এ সময় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, এ পর্যন্ত দেশটিতে তিন কোটি ১১ লাখ ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ১৩ হাজার ৬০৯ জনের।

এর  আগে শনিবার ৩৮ হাজার ৭৯ জন করোনাক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৫৬০ জনের। এর আগে শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৫৪২ জনের।  এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার ৯৪৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

রোববার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯৯ হাজার ৭২ জনের, আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৭ লাখ ৯৪ হাজার মানুষ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host