1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

মোশারফ করিমের অভিনয়ে মুগ্ধ প্রসেনজিৎ, পরিচালককে ফোন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৪৭ সময় দর্শন

দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের অভিনয়ে মুগ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা প্রসেনজিৎ। তার মুগ্ধতা এতটাই প্রবল হয়েছে যে, মহানগর চলচ্চিত্রের পরিচালক আশফাক নিপুনকে ফোন দিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হইচই ফেলে দেওয়া ওয়েব সিরিজ ‘মহানগর’। পরিচালক আশফাক নিপুণ এই মুহূর্তে সর্বত্র প্রশংসিত। এর মধ্যেই সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। একটি ফোনের কাহিনি। ফোনের ওপারে বাংলা ছবির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট কথা চলল। সবটাই ‘মহানগর’ নিয়ে। ফোন শেষে বিস্ময় কাটে না আশফাক নিপুণের।

প্রথম বিস্ময়, এত বিখ্যাত একজন অভিনেতা নতুন একজন পরিচালকের ওয়েব সিরিজ দেখে নিজেই ফোন করে মুগ্ধতা জানাচ্ছেন! দ্বিতীয় বিস্ময়, প্রসেনজিৎ তাঁকে বলেছেন, “আপনার ছবি বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত ছবি বানানো। ছবি আপনার জায়গা।”

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, প্রসেনজিতের এই শুভেচ্ছায় অত্যন্ত সম্মানিত বোধ করেছেন আশফাক নিপুণ। ফেসবুকে লিখেছেন, ‘মহানগর-এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি (প্রসেনজিৎ)। মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটি অভিনেতার পারফরম্যান্সে তিনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশারফ করিমের অভিনয় নিয়ে তাঁর মুগ্ধতা কমছিলই না।’

প্রসেনজিৎ সাংবাদিকদের বলেছেন, ‌‌মহানগর সিরিজটা দেখে আমি অভিভূত। অসম্ভব ভাল লেগেছে। তাই নিপুণের ফোন নম্বর জোগাড় করে তাঁকে ফোন করেছিলাম। এর প্রতিটা দৃশ্য আমাকে স্পর্শ করেছে। প্রত্যেকের অভিনয় এত ভাল, বিশেষ করে মোশারফ করিম। তাঁর কাজ আগে দেখেছি। দুই বাংলা মিলিয়ে এ রকম একজন অভিনেতা আছেন, এটা ভেবেও আমি গর্বিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host