1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭২ সময় দর্শন
??????????????????????????????????????????

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর একজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তিনি করোনা নেগেটিভ ছিলেন।

মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, নওগাঁর তিন, নাটোরের তিন, পাবনার তিন,  চাঁপাইনবাবগঞ্জের দুই, বগুড়ার এক এবং সিরাজগঞ্জের এক রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৩ দিনে ২২৩ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host