1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

রাজশাহীতে ১০ দিনে করোনায় ১৭১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২১ সময় দর্শন

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় রাজশাহী মেডিক্যাল করেজ হাসপাতালে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১০ দিনেই রামেক হাসপাতালে ঝরলো ১৭১ জনের প্রাণ। সর্বশেষ শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ এবং করোনা উপসর্গ নিয়ে নিয়ে ৮ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন মারা গেছে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।

এই দশ দিনে হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন ৪০ জন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৬ জন। বাকি চারজন করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।

এর আগে গত ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান। করোনা সংক্রমণ শনাক্তের পর হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিলো এটি।

এদিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৪ জন মারা গেছেন এদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের চারজন, পাবনা, জয়পুরহাট এবং চুয়াডাঙ্গা জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তিনজন মারা গেছেন রামেক হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২২ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে, নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১, ৪, ১৪, ১৫, ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন নাটোরের তিনজন, রাজশাহীর দুজন এবং পাবনার একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোর, জয়পুরহাট এবং চুয়াডাঙ্গার একজন করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২২ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২০৭ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৪৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭১ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৫ ও রামেক ল্যাবে ৭২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩৩ দশমিক ৭৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ২০ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host