1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬৯ সময় দর্শন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর নয়জন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন। মৃতদের মধ্যে আটজন করোনা পজেটিভ, নয়জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৫ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ১৩৫ নমুনা পরীক্ষায় ২৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২০ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host