1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

আইপিএলে আসছে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭৪ সময় দর্শন

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল হবে ১৫ অক্টোবর। তবে বিসিসিআই এখনই পরবর্তী আইপিএলের রূপরেখা প্রায় তৈরি করে ফেলেছে। শোনা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ বদলে যাচ্ছে অনকেটাই। নিলামের বদল থেকে শুরু করে বেতন বৃদ্ধি ও দলগঠনের প্রক্রিয়ার প্রায় ছকে ফেলেছে বিসিসিআই।

আগেই জানা গিয়েছিল, আগামী বছর থেকে ৮ দলের বদলে হবে ১০ দলের আইপিএল। হতে চলেছে তেমনই। এদিকে, চলতি বছরের শেষে এবার মেগা নিলামের আসর বসবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তার মধ্যে হয় তিনজন ভারতীয় ক্রিকেটার নয় দু’জন বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে। কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে দু’জন ভারতীয় ও দু’জন বিদেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আরও জানা যাচ্ছে প্রতিটি দলের স্যালারি পার্স (বেতনের পরিমাণ) ৮৫ কোটি থেকে বাড়িয়ে ৯০ কোটি করতে চলেছে বিসিসিআই।

ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাধ্যতামূলকভাবে মোট টাকার অন্তত ৭৫ শতাংশ খরচ করতেই হবে। আগামী তিন বছরে এই বেতনের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host