1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিলিগুড়ি করিডোর সুরক্ষায় অমিত শাহ ফের উত্তরবঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও ভারী বর্ষণের আভাস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৬১ সময় দর্শন

আগামী রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এই অবস্থায় কোথাও মাঝারি, কোথাও ভারী বর্ষণের আভাস রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, রবিবার (২৭ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮-১৫ কিমি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে সোমবার (২৮ জুন) নাগাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host