1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫০ সময় দর্শন
??????????????????????????????????????????

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, নওগাঁর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং নাটোরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ৪৪ জন শুধু রাজশাহীর।

এ নিয়ে ৩৫৭ বেডের এ হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪২৩ জন। তার মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গিয়েছিলেন ১৮ জন। এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মোট ২৬৯ জন মারা গেলেন। এর মধ্যে ১৩ জুন থেকে এ পর্যন্তু মৃত্যুর সংখ্যা ১০ থেকে ১৮–এর মধ্যে ওঠানামা করছে।

বৃহস্পতিবার দুটি ল্যাবে রাজশাহীর মোট ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। রাজশাহীর শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৩ দশমিক ৯৪ শতাংশ। নওগাঁয় ১৬০টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৩৮ দশমিক ১৩ শতাংশ।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ১৫তম দিনের মতো চলছে রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন। তৃতীয় দফায় ৩০ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সর্বাত্মক লকডাউন দ্বিতীয় দফায় ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছিলো। এর আগে প্রথম দফায় ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host