1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় অটো বোরাকের ধাক্কায় নাতি নিহত,নানী আহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭৫৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ব্যাটারি চালিত অটো বোরাকের ধাক্কায় আঠারোমাস বয়সী সৌরভ হোসেন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছেন নানী আলেয়া খাতুন(৫০)। রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত সৌরভ পৌর সভার উত্তর সারুটিয়া মহল্লার সাগর আলীর ছেলে। আহত আলেয়া নৌবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ঈদের আগের দিন শিশু সৌরভ তার মায়ের সঙ্গে নৌবাড়ীয়া গ্রামে নানা রাশেদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। রাশেদুল ইসলামের বাড়ি নৌবাড়ীয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাশে। রোববার রাতে প্রচন্ড গরমে নানী আলেয়া খাতুন নাতিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার সময় সড়ক পার হচ্ছিল। এমন সময় শরৎনগর বাজার থেকে নৌবাড়ীয়া গামী একটি বেপরোয়াভাবে অটো বোরাক তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে রোবাকটি তাদের উপর উল্টে পড়ে। এতে নানী ও নাতি গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানী আলেয়া খাতুনের হাত প্লাস্টার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এদিকে স্থানীয়রা জানিয়েছে, ব্যাটারি চালিত অটো বোরাকের চালকের নাম বরাত আলী। সে নৌবাড়ীয়া উত্তর পাড়ার জাহের আলীর ছেলে। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় কোনো কিছু জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host