1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

এবার ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩১৭ সময় দর্শন

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদের পরদিন কর্মস্থলমুখী ও ঘরমুখী যাত্রীদের চাপ বাড়ছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ।

আবার ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী ঈদের পরদিন শনিবার (১৫ মে) বাড়ি ফিরছেন। এতে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে।

জানা গেছে, ভোর থেকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা যাত্রীরা বাড়ি ফেরার জন্য শিমুলিয়া ঘাটে ভিড় জমান। তবে সকাল ৯টা থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে।

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। সকালে কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চালু রয়েছে। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক ছোট বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। সব যাত্রী ও যানবাহনকে পর্যায়ক্রমে পার করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host