1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে হবে ঈদের জামাত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৬৭ সময় দর্শন

বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ্ব ঐতিহ্য) ষাটগুম্বজ মসজিদে এবার পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। কড়া নিরাপত্তার মধ্যে করোনা স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টা, ৮টা ও সাড়ে ৮টায় ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৬০০ বছর আগে হযরত খানজাহান ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদ নির্মানের পর প্রতিটি ঈদে এখানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসলেও করোনা পরিস্থিতির কারনে গত বছরের ন্যায় এবারও মসজিদের বাইরের খোলা চত্তরে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হবেনা।

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগুম্বজ মসজিদের কাস্টুডিয়ার মো. জায়েদ এ তথ্য জানান।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারনে শুধুমাত্র ঈদের ৩টি জামাতের জন্য ষাটগুম্বজ মসজিদ খুলে দেয়া হবে। ষাটগুম্বজ মসজিদের বাইরের খোলা চত্তরে বিশাল ঈদ জামাত হবেনা। ঈদের নামাজ পড়তে মসজিদে প্রবেশ পথে হাত ধোয়ার জন্য সাবান, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। মুসল্লিরা নিজ-নিজ জায়নামাজ নিয়ে মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করবেন।

তিনি আরও জানান, নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সাথে মুখে কুশলাদি বিনিময় করলেও যুগ যুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করতে পারবেন না। প্রতিবছর ঈদের ছুটিতে প্রতিদিন হাজার-হাজার পর্যাটক হযরত খানজাহান (র:) মাজার শরীফ ও তার অমর সৃষ্টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাগুম্বজ মসজিদ পরির্দশন করলেও এবার করোনাকালে এই দু’টি পর্যটন কেন্দ্রে দেশী-বিদেশী সব পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host