1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার ভাঙ্গুড়া জেলা পরিষদের প্রাচীন ডাক বাংলোর জায়গা জবরদখল ! ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার অনশন : বেরসিক প্রেমিকের পলায়ন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৬২ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগ্ঞ্জ)প্রতিনিধি : উল্লাপাড়ায়  বিয়ের দাবিতে  প্রেমিক রাজু আহমেদের বাড়িতে  অবস্থান নিয়ে অনশন করছেন কলেজ ছাত্রী প্রেমিকা লুবনা খাতুন। ঘটনাটি উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণ ইউনিয়নের অলিদহ মধ্যপাড়া গ্রামের। মঙ্গলবার বিকেলে লুবনা রাজুর বাড়িতে গিয়ে ওঠেন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, লুবনা খাতুন সলঙ্গা ইউনিয়নের সলঙ্গা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে। লুবনা সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী। বেশ কয়েকবছর ধরে তাদের মধ্যে মন দেয়া নেয়া চলছিল। গত সপ্তাহে রাজু তার এক আত্মীয় বাড়িতে  নিয়ে লুবনাকে নিজের বউ পরিচয় দিয়ে সেখানে রাত যাপন করেন। কথা ছিল দ্রুত লুবনাকে সে বিয়ে করবে। লুবনার সঙ্গে আলাপের সূত্র ধরে চেয়ারম্যান আরো জানান, রাজু তাকে বিয়ে করতে অসম্মতি জানালে মঙ্গলবার লুবনা নিজেই প্রেমিক রাজুর বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত অনশন অবস্থানে থাকার ঘোষনা দেন।

এই খবর পেয়ে বেরসিক প্রেমিক রাজু বাড়ি থেকে পালিয়ে গেছে। রাজুর বাবা রাজ মিন্ত্রির কাজ করেন। তিনি বর্তমানে রংপুর রয়েছেন। চেয়ারম্যান হিরো জানান, তিনি উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে বিষয়টি সমাজিকভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host