1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

পাওনা টাকা না দেওয়ায় বাবাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৭০ সময় দর্শন

পাওনা টাকা না দেওয়ায় বাবা আহেজ প্রামাণিককে (৭০) পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে ছেলে। তার নাম আব্দুর রহিম (৪৩)। শনিবার (৮ মে) রাতে ঢাকা থেকে পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হত্যার কথা স্বীকার করে পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আব্দুর রহিমের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। ২২ এপ্রিল রাত ৯টার দিকে রহিম বাবা আহেজ প্রামাণিকের কাছে পাওনা টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত দিতে না পারায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর থেকেই ছেলে রহিম পলাতক ছিল।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার বলেন, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নিহতের ছেলে আব্দুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host