1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

করোনায় মৃত বাবার জ্বলন্ত চিতার ওপর ঝাঁপ মেয়ের!

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত ভারত। লাশের ওপর লাশ পুড়ছে শ্মশানে। এই কঠিন সময়ের বিভিন্ন করুণ চিত্র উঠে আসছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার যে চিত্র উঠে এল তা ভয়ঙ্কর এমনকি, মর্মান্তিকও বটে।

করোনা আক্রান্ত হয়ে মৃত বাবার মরদেহ শশ্মানে পোড়ানোর সময় জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন মেয়ে।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বার্মারে।

জানা গেছে, গত মঙ্গলবার রাজস্থানের বার্মার জেলার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দামোদরদাস শারদা নামে ৭২ বছর বয়সী এক ব্যক্তি। শশ্মানে তাকে পোড়াতে নিয়ে যাওয়া হয়। করোনাবিধি মেনে সেখানে উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে চন্দ্র শারদা। চিতা জ্বালানোর পরই সেই আগুনে ঝাপিয়ে পড়েন ওই নারী। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা তাকে জ্বলন্ত চিতা থেকে টেনে বের করেন। ততক্ষণে মারাত্মকভাবে আগুনে দগ্ধ হন চন্দ্রা শারদা।

তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।

গত রবিবার দামোদরদাস শারদাকে করোনা শনাক্ত হওয়ার পর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মঙ্গলবার তিনি মারা যান। গুরুতর দগ্ধ চন্দ্রার মা-ও কয়েকদিন আগেই মারা যান।

তারপরই বাবার মৃত্যু কিছুতেই মানতে পারেননি তিনি। যার ফলেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া, গাল্ফ টুডে 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host