1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

ভাঙ্গুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৫১৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
করোনা উপসর্গ নিয়ে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের অফিস সহকারী কাম জুনিয়র শিক্ষক মঞ্জুর কাদির বাবু(৫০) মারা গেছেন। প্রচন্ড শ্বাস কষ্ট,কাশি ও অস্থিরতা নিয়ে সোমবার তিনি ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর আগে তিনি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক দ্বারা ব্যবস্থাপত্র লিখে নেন। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তার উপসর্গ দেখে সন্দেহ হয় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এজন্য মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম জানান,গত শনিবার শরৎনগর পশুর হাটে মঞ্জুর কাদির কুরবানির গরু কেনতে যান। তার পর থেকে তিনি জ্বর,কাশি ও শ্বাস কষ্ট অনুভব করেন।

এদিকে তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বিধি মেনে মঞ্জুর কাদিরকে নৌবাড়িয়া কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, ম্ঞ্জুর কাদির বাবু একজন সৎ,বুদ্ধিমান,ভদ্র,বিনয়ী ও সদালাপি মানুষ ছিলেন। এ জন্য এলাকার প্রতিটি মানুষ তাকে ভালোবাসতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host