1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

পাবনায় গাঁজাসহ পুলিশের এসআই আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪০৮ সময় দর্শন

পাবনা সদর থানার এক পুলিশ সদস্যর ব্যাক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ ঘটনায় পুলিশ সদস্য পাবনা সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ওছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সুত্র জানায়, গত সোমবার পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওছিমের কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে উপ-পুলিশ পরিদর্শক ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে আটক করেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গাঁজার বিষয়ে এসআই ওছিম সঠিক উত্তর দিতে পারেনি। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host