1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর ১৬ দফা ইশতেহার ঘোষণা ভাঙ্গুড়ায় ধানের শীষের বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল ঢাকা-১৮ আসন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ চট্টগ্রাম বন্দরে চলছে ধর্মঘট—স্থবির কর্মক্ষেত্র ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে-অধ্যাপক মুজিবুর

কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকের বাবা’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৩২ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা বগুড়া করোনেশন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রথিতযশা শিক্ষক আবুল হোসেনের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ শোক জানান। বিবৃতিতে তিনি মরহুম আবুল হোসেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসিনা আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম আবুল হোসেনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,রোববার (২৬ জুলাই) বিকাল সোয়া ৩টায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host