1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

দোকান খোলার প্রথম দিনেই উল্লাপাড়া মার্কেটে ব্যাপক ভিড়, নেই স্বাস্থ্য বিধির বালাই

নজরুল ইসলাম,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫০৮ সময় দর্শন

চলামান লকডাউনের মধ্যেও প্রাণ ফিরে পেল উল্লাপাড়া পৌর মার্কেটের দোকানপাট। ১৮দিন বন্ধ থাকার পর সরকারি ঘোষনায় রোববার এখানকার সব দোকানপাট ও শপিং মল খুলেছে। গত ৮ এপ্রিল থেকে এসব দোকান বন্ধ ছিল। দোকানপাট বন্ধ থাকলেও উল্লাপাড়া পৌরসভার কাঁচা বাজার পুরোটাই খোলা ছিল। ছিল না স্বাস্থ্য বিধি ও সামজিক দূরত্ব। তবে উপজেলা প্রশাসন বাাজারে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে সকল প্রয়াস চালিয়ে যাচ্ছে । রয়েছে তাদের নজরদারি। অবশ্য এবারের লকডাউনে বেশি সংখ্যক মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখ যাচ্ছে।

এদিকে চলমান রোজা ও ঈদকে সামনে রেখে সাধারণ লোকজনের কেনাকাটার তাড়া রয়েছে। দোকানপাট খোলার পর রোববার উল্লাপাড়া পৌর মার্কেটের বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে কাপড় ও জুতার দোকানে বেশী ভিড় দেখা যায়। উল্লাপাড়া খাঁন প্লাজা মার্কেটে আসা ঝিকিড়া মহল্লার গৃহবধু জাকিয়া পারভীর জানান, অনেকদিন পর মার্কেটে এসেছি বাচ্চাদের কাপড় চোপড় কিনতে। বাড়িতে এ ক’দিন অনেকটা গৃহবন্দি ছিলাম। বাইরে এসে ভাল লাগছে। বেতবাড়ি গ্রামের আব্দুল আলীম জানালেন, আবার নতুন করে লকডাউনের আশংকায় ঈদের বাজার তিনি এখনই সেরে ফেলতে চান। তাই দোকানপাট খোলার খবর পেয়ে বাজারে এসেছেন। উল­াপাড়া পৌর শহরের থানা রোডের গনেশ ভান্ডার নামের মনোহারী দোকান মালিক দুলাল সাহা জানান, লকডাউনের মধ্যেও সরকার দোকান খুলে দেওয়ায় ব্যবসায়ীরা খুশি। তারা অনেক সমস্যায় পড়েছিলেন। প্রথম দিনে ভাল বেচাকেনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host