1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

আজ মাঠে গড়াচ্ছে আইপিএল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৫৮ সময় দর্শন

বৈশ্বিকভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হচ্ছে আজ। ২০০৮ সাল থেকে চলে আসা টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের ১৪তম আসর এটি। আজ উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

করোনা ঝুঁকির জন্য গত আসরের শেষাংশ সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হলেও এবার ভারতেই খেলা হবে পুরো মৌসুম। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের প্রথমাংশ দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে পরিস্থিতি বিবেচনায় পরে সীমিত পরিসরে দর্শকদের অনুমতি দেওয়া হতে পারে।

আটটি ফ্র্যাঞ্চাইজি ক্লাবের অংশগ্রহণে ছয়টি ‘নিরপেক্ষ ভেন্যু’তে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায় ছয়টি স্টেডিয়ামকে নিরপক্ষ ভেন্যু ধরে করা হয়েছে টুর্নামেন্টের সূচি। তিনটি প্লে-অফ ম্যাচ এবং টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সদ্য নির্মিত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মের ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host