1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

উল্লাপাড়ায় বিয়ের দাবীতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫২৩ সময় দর্শন

উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দু’দিন ধরে অনশন করছেন প্রেমিকা। প্রেমিকার হাতে রয়েছে বিষের বোতল। প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন প্রেমিকা। এই গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে মাহফুজ একজন স্নাতকোত্তর ডিগ্রীধারী যুবক। বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী উনুখাঁ গ্রামের ফরহাদ আলীর মেয়ে লিপি খাতুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লিপি একজন গ্র্যাজুয়েট মেয়ে। এদিকে লিপি মাহফুজের বাড়িতে অনশন শুর“ করলে মাহফুজ সপরিবারে বাড়ি থেকে পালিয়ে গেছে।

এ ব্যাপারে সংশি­ষ্ট রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম হির“ জানান, বেশ কিছুদিন ধরেই লিপির সঙ্গে মাহফুজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদের বিয়ের ব্যাপারে একাধিকবার গ্রাম্য দরবার হলেও বিয়ে সম্ভব হয়নি। ছেলে পক্ষের লোকজন এই বিয়েতে সম্পূর্ণ অপরাগতা প্রকাশ করেছে। সোমবার সকালে লিপি বিষের বোতল হাতে নিয়ে বিয়ের দাবিতে মাহফুজের বাড়িতে গিয়ে অনশন শুর“ করেছে। বিষয়টি জানতে পেরে তিনি পার্শ্ববর্তী বাড়ির লোকজনকে লিপি খাতুনের দেখাশোনা, নিরাপত্তা ও তাকে খাবার সরবরাহের ব্যবস্থা নিয়েছেন। মানবিক কারণে সামাজিকভাবে বিষয়টি সুরাহার জন্য তিনি উভয়পক্ষের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

এ বিষয়ে লিপি খাতুন জানান, মাহফুজ তাকে বিয়ে না করা পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে অবস্থান ত্যাগ করবেন না। প্রয়োজনে তার হাতে থাকা বিষ খেয়ে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।

এ ব্যাপারে সংশি­ষ্ট সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বললে তিনি জানান, লিপি খাতুনের অনশনের বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host