1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় দু’টি ফুট ওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩২৪ সময় দর্শন

বৃহস্পতিবার উল্লাপাড়ায় এন ৫ এর আওতায় শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড ও বোয়ালিয়া বাজারে দুটি ফুট ওভার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমাম । ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উল্লাপাড়া পৌর সভা এক অনুষ্ঠানের আয়োজন করে। পৌর মেয়র এসএম নজর“ল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি তানভীর ইমাম এমপি, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ব্রীজ দু’টি ৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে উন্নতমানের স্টিল দ্বারা নির্মিত হবে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ব্রীজ নির্মাণ কাজ শেষ হবে। ব্রীজ দুটি নির্মাণের ফলে এখানকার মহাসড়কে দূর্ঘটনা কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host