1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

টিএসসির মোদিবিরোধী মিছিলে হামলার প্রতিবাদ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩০৫ সময় দর্শন

মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে টিএসসি’তে মোদিবিরোধী মিছিল ও কুশপুত্তলিকা দাহের প্রতিবাদী কর্মসূচি পালন করতে গেলে সরকার দলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাসীরা দফায় দফায় ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা প্রগতি তমা বর্মন সহ ২০-২৫ জন নেতাকর্মী আহত হন। বাংলাদেশ ছাত্রলীগ সরকার দলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর আহ্বায়ক তৌফিক উজ জামান পীরাচা এক বিবৃতিতে ন্যাক্কার জনক এই হামলার প্রতিবাদ ও নিন্দা  জানিয়ে বলেন, বিরুদ্ধ মতপথের অনুসারী হলেই যেকোন আন্দোলনে হামলা ও নিষ্ঠুর নির্যাতন চালানো সরকার দলীয় ছাত্র সংগঠন এর ধারাবাহিক ন্যাক্কারজনক আচরণের অংশ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা চলতে দেয়া যায় না।

বিবৃতিতে আরও বলেন, পেটোয়া মাস্তান বাহিনী দিয়ে আক্রমণ করে ছাত্রসমাজের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না।এই সন্ত্রাসীদের গণ-বিস্ফোরণের মধ্যদিয়ে উৎখাত করতে হবে, ভয়-ভীতির কারাগার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারাদেশ কে মুক্ত করতে হবে।

তিনি এই হামলার বিরুদ্ধে সকল ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ও সারাদেশ জুড়ে চলমান ভয়-ভীতি প্রদর্শনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host