1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

যুক্তরাজ্যে গত ৫ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু রেকর্ড ৩৩

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৩৮ সময় দর্শন

যুক্তরাজ্যে করোনার প্রকোপ কমাতে চলছে লকডাউন, একইসঙ্গে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। ফলে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে এসেছে, কমেছে মৃত্যুর সংখ্যাও।

গত ৫ মাসের মধ্যে রোববার করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড ছিল ৩৩ জন। এর আগে সর্বশেষ গত ৪ অক্টোবর ৩৩ জন মৃত্যুবরণ করেছিল। গত শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ৯৬ জন, শুক্রবার ছিল ১০১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৫৫ জনে।

এদিকে রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১২ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৫৮৭ জন, শুক্রবার ছিল ৪ হাজার ৮০২ জন। রোববার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৫৮৩ জনে।

দেশটিতে দ্রুত গতিতে চলছে টিকাদান কার্যক্রম। গতকাল রোববার একদিনে সাড়ে ৮ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৭০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭৭২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host