1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

শেকড় পাবনা ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪১৮ সময় দর্শন
শেকড় পাবনা ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) রাজধানীর উত্তরায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা।
সভায় আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর অংশ হিসেবে পাবনা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শেকড় পাবনা ফাউন্ডেশন শুধু পাবনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে জাতীয় পর্যায়েও সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়। সে লক্ষ্যে খুব শিগগিরই “জাতির মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা” শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শেকড় পাবনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই পাবনা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে সংগঠনটির অবদান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
সভায় জানানো হয়, ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি একাত্মতা প্রকাশ করায় পাবনার স্থানীয় সব রাজনৈতিক দল ও মতের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
নেতারা বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ ও সহায়তা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় শেকড় পাবনা ফাউন্ডেশন।
ওয়েব সাইটের ঠিকানা: www.shekorpabnafoundation.org

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host