1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটম্যানরা।১০৫ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৩০৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৭ ও মোহম্মদ মিথুন ৬ রানে অপরাজিত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হন ওপেনার সৌম্য সরকার।চার বল খেলে রানের খাতা না খুলে মিড উইকেটে কাইল মায়ার্সকে ক্যাচ দেন সৌম্য। গ্যাব্রিয়েল তার দ্বিতীয় ওভারে শিকার করেন শান্তকে। ২ বল খেলে ৪ রান করে গালিতে এনক্রুমাহ বোনারের ক্যাচ হন বাংলাদেশি ব্যাটসম্যান। ১১ রানে স্বাগতিকরা হারায় ২ উইকেট।
এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। তামিম ইকবালের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন তিনি। কিন্তু ৩৯ বলে ২১ রান করে রাকিম কর্নওয়ালের বলে ডা সিলভার হাতে ক্যাচ দেন তিনি। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফিরে যান তামিম ইকবাল। দলীয় ৪১ রানে ব্যক্তিগত ৪৪ রান করে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। আলহারি জোসেফের বলে শেইন মোসলের হাতে ক্যাচ তুলে দেন তামিম। মুশফিকুর রহিম ও মোহম্মদ মিথুন কোনো মতে দিন পার করে দেন।
মিরপুর টেস্টের প্রথম দিন ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ পর্যন্ত ১৪২ ওভারে ৪০৯ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ও তাইজুল নিয়েছেন ৪টি করে উইকেট। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার নিয়েছেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host