1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মধ্যরাতে তিন কৃষকের পানের বরজ আগুনে পুড়ে ছাই

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। রোববার দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার মধ্যরাতের কোনো মুহূর্তে বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটায় তা নিয়ন্ত্রণেও বেগ পেতে হয়েছে স্থানীয়দের।

ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তিন কৃষকের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বাসসকে বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host