1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী অভিযানে আটক পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁদের আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনজনকে এক মাস এবং দুইজনকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—চৌউবাড়িয়া গ্রামের জিল্লুর রহমান (৩৫), উত্তর মেন্দা মহল্লার আব্দুল বারী (৭০) ও হৃদয় হোসেন (২৩), সাহানগর গ্রামের রইচ উদ্দিন (৫০) এবং কালীবাড়ি মহল্লার উজ্জ্বল হোসেন (৩০)। তাঁদের কাছ থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host