1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

গুরুদাসপুরে দ্বিতীয় দফার বন্যায় বাড়িঘর-রাস্তাঘাট-ফসলের ক্ষতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭০ সময় দর্শন

চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে গেছে অধিকাংশ রোপা আমন ধান ও সবজি ক্ষেত। বসতবাড়ি জলাবদ্ধ হয়েছে। রাস্তাঘাট ভেঙ্গে গর্ত হয়ে গেছে। সেই সাথে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে।

এদিকে পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পৌর মেয়র শাহনেওয়াজ আলী সরাসরি বিভিন্ন সড়কে পাইপলাইন স্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু উপর্যুপুরি বর্ষণে তড়িৎগতিতে জলাবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছেনা।

এছাড়া নিচু বসতবাড়িগুলো এখন জলাবদ্ধ। রাস্তাঘাটে জমে থাকছে পানি। উপজেলার আত্রাই, নন্দকুজা, গুমানী, বিশানী, কাটাবাড়ি নদীসহ চলনবিলের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও রয়েছে ঝুকির মধ্যে। এভাবে পানি বাড়তে থাকলে বিলসা মা জননী সেতুর পাড় ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা অনেকের।

চলনবিলে দ্বিতীয় দফায় বন্যা হওয়ায় পানি বের হতে দেরি হবে। পিছিয়ে যাবে রসুন, সরিষাসহ রবিশস্যের চাষাবাদ। এতে ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরো ধানের চাষও পিছিয়ে যাবে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়াসহ পাশর্^বর্তী তাড়াশ ও চাটমোহর উপজেলার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host