1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

কেক কেটে পালন করা হলো ছাগলের জন্মদিন!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দর্শন
কেক কেটে পালন করা হলো ছাগলের জন্মদিন!

অনলাইন ডেস্কঃ

নিতান্তই শখের বসে মানুষ কত কিছু করে থাকে। তাই বলে ছাগলের জন্মদিনে কেক কাটা! হ্যাঁ, শখের বশে কেক কেটে ছাগলের জন্মদিন পালন করে আলোচনায় আসলেন টেকনাফের সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন পান বিক্রেতা।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শতশত উৎসুক জনতাকে সঙ্গে নিয়ে নিজের আদরের পোষা ছাগলের জন্মদিন পালন করেন সাইফুল। এ সময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। কেক কাটার পর আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।

ছাগলের মালিক সাইফুল ইসলাম বলেন, আমার পোষা ছাগলটির বয়স একবছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকেই প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

সাইফুল আরও বলেন, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এ ব্যতিক্রম আয়োজন। আমি শখ করেই ছাগলটি পুষি। ও যতদিন বেঁচে থাকবে প্রতিবছর ওর জন্মদিন পালন করবো। আমি মনে করি, আমাদের প্রত্যেকের প্রাণী পোষা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host