1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ওয়েব সিরিজে কাজ করতে আপত্তি নেই অরিনের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৬১৮ সময় দর্শন

করোনার কারণে দীর্ঘ সময় ঘরবন্দি ছিলেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অরিন। তবে এখন ফের সরব তিনি। সিনেমার বাইরেও খণ্ড নাটক, ধারাবাহিক নাটক ও ওয়েব ফিল্মে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সাইকো লাভার’ শিরোনামের একটি ওয়েব ফিল্মের কাজ। সবুজ খানের পরিচালনায় এখানে অরিনের নায়ক আফফান মিতুল ও জয় চৌধুরী। এরইমধ্যে এর টিজার প্রকাশ হয়েছে। খুব শিগগিরই এটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। এদিকে এরইমধ্যে কয়েকটি নাটকে অভিনয় করছেন অরিন। সম্প্রতি ‘মেঘে মেঘে বেলা’ নাটকে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন এস আই সোহেল। এতে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, মানসি প্রকৃতি প্রমুখ। একই পরিচালকের ‘সম্পর্ক’ শিরোনামের একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন অরিন। এর বাইরে আরেকটি মেগা ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি। নাম ‘নাটাই ঘুড়ি’। পরিচালনা করছেন এমদাদুল হক খান। খুব শিগগিরই এটি প্রচার হবে এটিএন বাংলায়। এর বাইরে করোনার কারণে বেশ কয়েকটি চলচ্চিত্র আটকে আছে অরিনের। এরমধ্যে কলকাতায়ও তার কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। অরিন বলেন, করোনার কারণে অনেক দিন কাজ করিনি। এই মহামারির কারণে কলকাতায় আমার ছবি মুক্তি আটকে আছে। নতুন ছবির কাজও আটকে আছে। তাছাড়া দেশেও কয়েকটি ছবির কাজ শুরু হচ্ছে না। তবে এরইমধ্যে চলচ্চিত্রের কাজ শুরু করেছেন অনেকে। হয়তো আমিও দ্রুতই কাজ শুরু করবো সিনেমার। অনেকেই ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করছেন। অরিনের ইচ্ছে কি? অরিন বলেন, এটা নতুন একটি প্ল্যাটফর্ম । সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে ওয়েব মাধ্যম। আমাদের দেশেও কাজ হচ্ছে। এটা ইতিবাচক বিষয়। আমি ওয়েব ফিল্মে কাজ করেছি এরইমধ্যে। গল্প ও চরিত্র ভালো হলে ওয়েবে কাজ করতে আমার আপত্তি নেই। বরংচ ভালো ভালো ওয়েব সিরিজে আমি আরো কাজ করতে চাই। দেখা যাক কি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host