1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

মোদির পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই: শ্রাবন্তী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩২৭ সময় দর্শন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগদান করেছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করেন তিনি। তার কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। একইসঙ্গে প্রশ্চিমবঙ্গের আসন্ন ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সোমবার শ্রাবন্তী সাংবাদিকদের বলেন, ‘আমার নতুন পথচলা শুরু হল। এতদিন আমাকে সিলভারস্ক্রিনে দেখেছেন সবাই, সবার ভালোবাসার মেয়ে হয়ে উঠেছি।

যারা আমায় ভালোবাসেন, এবার তাদের জন্য কিছু করব। মোদিজিকে অনুসরণ করি। তার প্রত্যেকটা বক্তব্য শুনে খুব ভালো লাগে। আমিও তার হাত ধরে পাশে থেকে দেশের জন্য কিছু করতে চাই। বাবা সেনা অফিসার ছিলেন। বলতেন, শুধু রাজ্য নয়, দেশের জন্য তো তোকে কিছু করতে হবে। ছোটবেলা থেকে বাবার শিক্ষাই পেয়েছি। আপনাদের সমর্থন চাই।

এর আগে তৃণমূলের সভায় একাধিকবার দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি তৃণমূলে ছিলাম। তবে মোহভঙ্গ হয়নি। দেশ ও রাজ্যে পরিবর্তন আনছে বিজেপি। এবার সোনার বাংলা গড়ে তুলব।

কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজের বিরুদ্ধে কি প্রার্থী হবেন? এই প্রশ্নে শ্রাবন্তী বলেন, আজ প্রথম দিন। কার বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই সিদ্ধান্ত নেবে পার্টি। আমি এটাই বলতে চাই, দেশের জন্য কিছু করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host