1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার আনল আইটেল অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী আমির হামজার গাড়িবহরে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি-জামায়াত সেক্রেটারির বিবৃতি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, ৯ উইকেটে জিতল বাংলাদেশ অর্থাভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

টিকা নিয়ে কোনো গুজব চাই না: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৫ সময় দর্শন

অনলাইন ডেস্ক: দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা ভাইরাসের টিকা নিয়ে আমরা কোনো গুজব কিংবা সমালোচনা চাই না। এ দিনটি আমাদের জন্য শুভদিন।’

রবিবার (৭ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

সারাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আজকে আমরা একটি মহৎ কাজ করতে যাচ্ছি। করোনা সংক্রমণ শুরু থেকেই আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। সবকিছুতেই আমরা সফলতা অর্জন করি। আমাদের করোনা সংক্রমণ কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে। আমাদের জীবনযাত্রার মান স্বাভাবিক। আমাদের কর্মক্ষেত্র স্বাভাবিক রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। সারা বছরব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চলবে। ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবেন না।’

সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি। টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করছে। গতকাল বিকেল ৪টা পর্যন্ত মোট তিন লাখ ২৮ হাজার ১৩ জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর একদিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বিএসএমএমইউয়ে প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host