1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫ ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা , ভোট ২২ অক্টোবর

ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের করুন মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৯ সময় দর্শন

 চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এমর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায়। খবর পেয়ে মঙ্গলবার অজ্ঞাত ঐ যুবক (২৭) এর মৃতদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, সোমবার দিবাগত রাতে বাংলাবান্ধা এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মঙ্গলবার বিকালে মর্গে প্রেরন করেছে পুলিশ।

এরপূর্বে মঙ্গলবার সকালে আদমদিঘী উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন জামালগঞ্জ রেল স্টেশনের উত্তর সাইডে থেকে মৃতদেহটি উদ্ধার করা করেন পুলিশ।

রেল লাইন এলাকার স্থানিয় বাসিন্দা শেফালি বেগম নামে এক নারী জানান, সোমবার দিনগত গভীররাতে মানুষের কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে রক্তাক্ত এক যুবককে রেললাইনের পাশে পড়ে থাকতে দাখেন এসময় যুবকটি ‘মা-মা-বলে ছটফট করছিলো। ফলে তিনি যুবকটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই ঐ যুবক মারা যায়। এরপর তিনি কাপড় দিয়ে মৃতদেহটি ঢেকে রেখে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন।

সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলে মারা যান। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তবে এখনো নিহত যুবকের নাম পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host