1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৫৩৯ সময় দর্শন

অস্কারজয়ী কিংবদন্তি হলিউড অভিনেত্রী ক্লোরিস লিচম্যান (৯৪) মারা গেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্লোরিস লিচম্যানের মুখপাত্র মনিক মস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বার্তা সংস্থা এপিকে জানান, ‘ক্লোরিস লিচম্যান ঘুমের মধ্যে মারা গেছেন। মৃত্যুর সময় তার মেয়ে দিনাহ এনগ্লান্ড পাশে ছিলেন।’

একজন সফল কমেডিয়ান ছিলেন ক্লোরিস লিচম্যান। সাত দশকের বেশি সময়ের কর্মজীবনে রেকর্ড সংখ্যক ৯টি প্রাইমটাইম এমি পুরস্কার (জুলিয়া লুই-ড্রাইফাসের সাথে যৌথভাবে), একটি ডেটাইম এমি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার অর্জন করেছেন লিচম্যান। তিনি ১৯৪৬ সালে মিস শিকাগো হিসেবে ২০তম মিস আমেরিকা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং শীর্ষ ১৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন।

১৯৭১ সালে দ্য লাস্ট পিকচার শো চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কার অর্জন করেন লিচম্যান। তিনি সত্তরের দশকে সিবিএস চ্যানেলের দ্য ম্যারি টাইলার মুর শো ও এর স্পিন অফ ফিলিস অনুষ্ঠানে ফিলিস লিন্ডস্ট্রম চরিত্রে অভিনয় করেন।

ফিলিস ধারাবাহিকে তার কাজের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন লিচম্যান। এছাড়া তিনি ইয়ং ফ্রাঙ্কেনস্টাইন-সহ (১৯৭৪) মেল ব্রুক্স পরিচালিত তিনটি চলচ্চিত্র, ১৯৮৬-৮৮ সাল পর্যন্ত এনবিসির দ্য ফ্যাক্টস অব লাইফ ও দ্য বেভারলি হিলবিলিজ (১৯৯৩) এ ডেইজি মে মোজেস চরিত্রে কাজ করেন।

২০০০-এর দশকে ফক্স চ্যানেলের ম্যালকম ইন দ্য মিডল সিটকমে ইডা ও ২০০৮ সালে বব স্যাগেটের কমেডি সেন্ট্রাল রোস্ট-এ দেখা যায় লিচম্যানকে। ২০০৮ সালে তিনি এবিসি চ্যানেলের রিয়্যালিটি প্রতিযোগিতা ধারাবাহিক ড্যান্সিং উইথ দ্য স্টারস-এর সপ্তম মৌসুমের একজন প্রতিযোগী ছিলেন এবং তার যুগল ছিলেন কর্কি বালাস।

২০১০ থেকে ২০১৪ সালে তিনি ফক্স চ্যানেলের সিটকম রাইজিং হোপ-এ ম ম চরিত্রে এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকান গডস-এ জোরইয়া ভেচেরনায়া চরিত্রে অভিনয় করেছেন।

ক্লোরিস লিচম্যান ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়ের ডেস মোইনসের একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ পরিচালক-প্রযোজক জর্জ ইংলান্ডের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host