1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শীতার্তদের পাশে দাঁড়ালেন মিম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৬৯৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: সারাদেশে শীত। আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। এবার শীতার্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।

বুধবার এই অভিনেত্রী রাজশাহীর বাঘায় নিম্ন আয়ের প্রায় ৭০০ মানুষের হাতে তুলে দেন শীতবস্ত্র। মিম গণমাধ্যমকে জানিয়েছেন, বাড়ছে শীতের তীব্রতা। সম্বলহীন মানুষগুলো হয়ে গেছে অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিৎ। আমার সামর্থ্য অনুযায়ী রাজশাহীর বাঘায় শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

আয়োজনটি সম্পন্ন করেছেন আমার মামা স্বপন সাহা এবং তার সাথে আরেক মামা প্রশান্ত কুমার। তাদেরকে সাহায্য করেছে হারিস সোহেলের নেতৃত্বে আমার ফ্যান ক্লাবের ভক্তরা। উল্লেখ্য, অভিনেত্রী মিম করোনায় গত বছর লকডাউনের শুরু থেকেই বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host