1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শিক্ষকদের মর্যাদা দিলে, বাড়বে শিক্ষার মান! ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হোটেল থেকে মাদকসহ অভিনেত্রী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৫৯৪ সময় দর্শন

সংবাদ ডেস্ক:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর একের পর এক আলোচনায় উঠে এসেছে ভারতীয় সিনেমা জগতের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা।

এবার সেই মাদকযোগের অভিযোগ উঠছে দক্ষিনী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডের এক অভিনেত্রীর বিরুদ্ধে। মুম্বাইয়ের এক হোটেল থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে আটক করেছে।

জানা যায়, ওই অভিনেত্রীর সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে গত ১ জানুয়ারি থেকে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হোটেলে অভিযান চালায় এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর রবিবার আটক করা হয় ওই অভিনেত্রীকে।

এনসিবি জানায়, অভিযানের সময় চাঁদ মোহম্মদ নামে এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। তবে সাইদ নামে এক মাদক সরবরাহকারী হোটেল থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

ওই অভিনেত্রী কীভাবে মাদকের ঘটনায় জড়িয়ে পড়লেন বা পুরো বিষয়ে তার ভূমিকাই বা কতখানি তা খতিয়ে দেখছে এনসিবি। এছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় আছে। হোটেলের মালিক ও কর্মচারীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host