1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইংরেজি কুইজে পাবনার সেরা শরৎনগর স্কুলের সাদিক ১৭ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা ৩ মাসের মধ্যে রামিসা হত্যার রায় কার্যকর করা সম্ভব-আইনমন্ত্রী সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারতে নতুন করে আলোচনায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল, স্বপ্নার মৃত্যুদণ্ড টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোর্পদ পাবনায় নতুন একটি বিসিক শিল্পনগরী হবে: বাণিজ্য ও শিল্পমন্ত্রী জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

এই মেয়েটির সাথে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৬০৩ সময় দর্শন

সংবাদ ডেস্ক: প্রেম করছেন অভিনেত্রী শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। নতুন বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তিনি। প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বললেন তাদের প্রেমের বয়স হলো ৩ বছর। এই কথা শুনে শ্রাবন্তীর ভক্তরাও চমকে উঠেছেন।

জানা গেছে, অভিমন্যুর প্রেমিকা দামিনী পেশায় তিনি একজন মডেল। দামিনী অভিমন্যুর সঙ্গে ছবি শেয়ার করে স্বীকার করেছেন ভালোবাসার কথা। লিখেছেন, ‘একই মানুষের সঙ্গে নতুন একটা বছর শুরু করলাম।’ সেই ছবিতে অভিমন্যুর কমেন্ট, ‘লাভ ইউ ইনফাইনাইট বেবি’। তার মানে হলো নিজেরাই প্রকাশ্যে প্রেমের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

শ্রাবন্তীর ছেলের প্রেমিকাকে দেখে অনেকেই নানা মন্তব্য করছেন শুধু তাই নয়, এই জুটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকজন আবার দামিনীর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রাবন্তীর।

ইনস্টাগ্রামের মন্তব্য মতে, অভিমন্যুর মায়ের মতোই সুন্দরী তাঁর প্রেমিকা। তবে মায়ের মতোই সমালোচকরা পিছু ছাড়েনি ছেলেরেও। একদিকে যেমন শুভেচ্ছাবার্তার ভিড়, অন্য দিকে সমান তালে সমালোচনা চলছেই। তাদের মন্তব্য, এই ভালোবাসা আসলে লোক দেখানো। তাই কয়েকদিন পর তাঁদের সম্পর্ক ভেঙে যাবে।

সম্প্রতি মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন অভিমন্যু। ক্যাপশনে লেখা ছিল, ‘বড় কিছু আসছে’। সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি। এতেই জল্পনা আরও বেড়েছে। মিউজিকের প্রতি ঝোঁক থাকার দরুণ মনে করা হয়েছিল নতুন কোনও মিউজিকাল প্রোজেক্ট নিয়ে আসছে সে। এর মাঝেই এমন চমকে দেবেন অভিমন্য তা কে জানতো?

যাই হোক মায়ের সঙ্গে ছেলের যে হৃদ্যতা রয়েছে তাতে করে শ্রাবন্তীর এই অধ্যায় অজানা থাকবার কথা নয়, তারপরেও বলা তো যায় না। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host